খাগড়াছড়ি পাহাড়ের সুমিষ্ট রেড লেডি পেঁপে

৳1,200.00 ৳1,100.00

পাহাড়ের লাল মাটি ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে পাহাড়ি Red Lady পেঁপে। Read more

রেড লেডি পেঁপের বৈশিষ্ট্য: 

ভেতরে সুন্দর লালচে-কমলা শাঁস
পাকা রেড লেডি পেঁপে কাটলে ভেতরে দেখা যায় আকর্ষণীয় লালচে-কমলা রঙের শাঁস।

পরিপূর্ণ পাকার পর মিষ্টি স্বাদ
পেঁপের ওপরের অংশ যখন সুন্দর হলুদ হয়ে আসে, তখন এটি পরিপূর্ণ পাকার দিকে থাকে। এ সময় পেঁপে খেতে হয় নরম, রসালো ও মিষ্টি।

তুলনামূলক শক্ত প্রকৃতির
রেড লেডি পেঁপে তুলনামূলক শক্ত হওয়ায় অন্যান্য নরম পেঁপের তুলনায় সহজে নষ্ট হয় না। সঠিকভাবে সংরক্ষণ করলে ঘরে ৩–৫ দিন রেখে ধীরে ধীরে খেতে পারবেন।

ফ্রিজে সংরক্ষণের সুবিধা
পরিপূর্ণ পাকা পেঁপে কেটে/প্রস্তুত করে সঠিকভাবে সংরক্ষণ করলে ৪–৬ দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন।


আমাদের কাছ থেকে রেড লেডি পেঁপে কেন নেবেন?

কোনো অগ্রিম পেমেন্ট নয়
অর্ডার করার সময় এক টাকাও অগ্রিম দিতে হবে না।
পণ্য হাতে বুঝে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন।

ডেলিভারিতে নষ্ট হলে আমাদের দায়িত্ব
কুরিয়ারজনিত কোনো সমস্যার কারণে ডেলিভারির সময় পেঁপের কোনো অংশ নষ্ট হলে, নষ্ট হওয়া পরিমাণের সমপরিমাণ টাকা রিফান্ড করা হবে অথবা প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে পেঁপে পাঠানোর ব্যবস্থা করা হবে।

অর্ডার অনুযায়ী বাগান থেকে সংগ্রহ
আমাদের পেঁপে স্টকে রাখা হয় না। অর্ডার পাওয়ার পর বাগান থেকে পেঁপে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব কুরিয়ারে পাঠানো হয়।

মিষ্টতার নিশ্চয়তা
আমাদের Red Lady পেঁপেতে রয়েছে মিষ্টতার গ্যারান্টি—পাকা পেঁপে পানসে বা স্বাদহীন হবে না। প্রাকৃতিকভাবে পাকার পর পাবেন সুন্দর টকটকে লাল রঙ, সুস্বাদু মিষ্টতা ও মনভরা স্বাদ।

কার্বাইড ও কেমিক্যালমুক্ত
পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা আমাদের Red Lady পেঁপে। ১০০% কেমিক্যালমুক্ত ও কার্বাইডমুক্ত পেঁপে সরাসরি বাগান থেকে পৌঁছে যাবে আপনার বাসায়।

রেড লেডি পেঁপের স্বাস্থ্য উপকারিতা:
 পেঁপের এনজাইম ও ফাইবার হজমে সহায়তা করে।
 রোগ প্রতিরোধে সহায়ক ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
 চোখের স্বাস্থ্যে সহায়ক ভিটামিন A ও ক্যারোটিনয়েড রয়েছে।
 হৃদস্বাস্থ্যের জন্য উপকারী পটাশিয়াম ও ফাইবারের ভালো উৎস।
 কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক ।

Specifications Descriptions
No Specifications

Latest Reviews

No Review
0